সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সোনারগাঁয়ের কাচঁপুরে আগমন উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে সোনারগাঁ থানা ছাত্রদল।
সোনারগাঁ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহাজালাল–এর নেতৃত্বে একটি বিশাল মিছিল কাচঁপুর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় বৈদ্দ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী আজমাইন আহম্মেদ শাকিল–এর নেতৃত্বে আরেকটি পৃথক বিশাল মিছিল সমাবেশে যোগদান করে।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশকে ঘিরে কাচঁপুরসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।