
নিজস্ব প্রতিনিধি ( নারায়ণগঞ্জ) সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১০৮০ জন শিক্ষার্থীর মধ্যে অষ্টম শ্রেণি থেকে জে এস সি ( জুনিয়র বৃত্তি) ট্যালেন্টপুল পরীক্ষায় উপজেলার ১ম স্থান অর্জন করেছে আলিফ মোল্লা।
সোনারগাঁও উপজেলার মধ্যে জেএসসি ট্যালেন্টপুল পরীক্ষায় বৃত্তি পেয়ে আলিফ মোল্লা শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অর্জন করেছে । সে সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশনের শিক্ষার্থী।
সোনারগাঁও পৌরসভা এলাকার ৫ নং ওয়ার্ডের লাহাপাড়া গ্রামের মোঃ মনির হোসেন মোল্লা ও মাতাঃ মোমেনা আক্তার লাভলীর ছেলে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার।
মনির হোসেন মোল্লা আবেগাপ্লুত হয়ে বলেন,আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের আন্তরিকতা, আলিফ মোল্লার নিরলস পরিশ্রমের ফলে আজ সে উপজেলার মধ্যে প্রথম হয়েছে। সে পঞ্চম শ্রেণী থেকেও ট্যালেন্টপুল পরীক্ষায় বৃত্তি পেয়েছিল, এই কৃতিত্ব সম্পূর্ণ স্কুলের শিক্ষকদের। তাদের অত্যন্ত পরিশ্রমের কারণেই আমার ছেলে আলিফ মোল্লা অষ্টম শ্রেণি থেকেও ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে, সে ভবিষ্যতে আদর্শ মানুষ হয়ে দেশ ও মানুষের সেবা করুক। আমি তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজেের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের স্কুল থেকে মোট বারো জনের মধ্যে নয় জন সাধারন বৃত্তি পেয়েছে। তিন জন ট্যালেন্টপুল পেয়েছে, এর মধ্যে আলিফ মোল্লা উপজেলার প্রথম স্থান অর্জন করেছে। তার এ অর্জন আমাদের স্কুলের সুনাম বয়ে এনেছে। সে যেন ভবিষ্যতে আরও ভালো মতো পড়াশোনা করে, আমি তার সাফল্য কামনা করি।