
মোঃ মোক্তার হোসাইন(নারায়ণগঞ্জ)সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকার উদ্ভবগঞ্জ বাজারের মডেল মসজিদের পেছনের গলিতে আজ ১ মার্চ ২০২৬, বিকেলে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার সময় স্থানীয় জনতা ও প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তকে আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ তথ্য জানায়, ধর্ষণের শিকার শিশুটির বয়স প্রায় ৬ বছর এবং সে তাঁর জন্মস্থান রংপুর জেলার বাসিন্দা হলেও বর্তমানে উদ্ভবগঞ্জ এলাকায় পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। এ শিশু পার্শ্ববর্তী একটি গরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
অভিযুক্তের নাম আফজাল (৩৫) — মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর গ্রামের নান্দু মিয়ার ছেলে। প্রথমে তিনি ঘটনার কথা অস্বীকার করলেও পার্শ্ববর্তী মসজিদের সিসি টিভি ফুটেজ এবং শিশুটির বর্ণনা অনুযায়ী পুলিশ তদন্তে ধর্ষণের চেষ্টা হওয়া সত্যি বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশের এসআই নাইমুল।
স্থানীয় জনতা আফজালকে ধর্ষণের চেষ্টার ঘটনায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী ঘটনাটির স্বচ্ছ ও সুষ্ঠ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই ধরনের নারায়ণগঞ্জসহ সারাদেশে শিশু ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা সম্পর্কিত বিভিন্ন ঘটনা ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যার বিরুদ্ধে সমাজের প্রতিক্রিয়া ও আইনি পদক্ষেপের দাবি চলছে।