মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ঠিকাদার মোঃ আক্তার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির বার্তা। ঈদের এই মহিমান্বিত দিনটি আমাদেরকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করা অত্যন্ত প্রয়োজন। ঈদের শিক্ষা আমাদেরকে বিভেদ ভুলে একসাথে কাজ করার প্রেরণা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত তাৎপর্য—এমন মন্তব্য করেন তিনি।
আক্তার হোসেন বলেন, “ঈদ মানেই খুশি ভাগাভাগি করে নেওয়া। আমাদের আশপাশে যারা অসহায় ও দরিদ্র রয়েছেন, তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পরিপূর্ণতা পায়।” তিনি সকল বিত্তবানদের প্রতি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বৈদ্যের বাজার ইউনিয়নবাসী, সোনারগাঁবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনা করে তিনি সকলকে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা রইল। সবাইকে জানাই ঈদ মোবারক।