1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে দিঘি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের বেহাকৈর এলাকায় একটি দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকৈর এলাকার একটি দিঘিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “লাশটির পরিচয় শনাক্তে কাজ চলছে। আশপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট