1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ সিটি প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক রাবির নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণের সভাপতি হলেন সোনারগাঁয়ের সন্তান জুনায়েদ সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ে জেএসসি ট্যালেন্টপুলে প্রথম স্থান অর্জন করেছে আলিফ মোল্লা সোনারগাঁয়ে ভূমিদস্যু ফখরুল হাসান ও তার বাহিনীর বিরুদ্ধে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁওয়ে জমকালো আয়োজনে ‘প্রিন্সিপাল ১০০ শপিংমল’-এর শুভ উদ্বোধন প্রচারণার শেষ দিনে সোনারগাঁয়ে ধানের শীষের চমক নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নিয়ে বিতর্ক, ১১ দলীয় জোটের বৈধতা প্রশ্নে সংবাদ সম্মেলন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়নে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে বিশাল জনসমাবেশ

সোনারগাঁ উপজেলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

বৈদ্দ্যের বাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা মরহুমা নেত্রীর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

রবিবার সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যের বাজার ইউনিয়নের হামছাদী ধনপুর স্কুল মাঠ প্রাঙ্গনে আসরের নামাজের এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি ধর্মীয় ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আফজাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। নেতাকর্মীদের উদ্দেশে তারা ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম জোরদার করার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈদ্দ্যের বাজার ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, বৈদ্দ্যের বাজার ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু, শম্ভুপুরা ইউনিয়ন যুবদল নেতা আতাউর রহমান এবং সনমান্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল মোল্লা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা রবিউল হাসান, আল আমিন, বাহাউদ্দিন, জিয়াউল, জসীমউদ্দিন, তাইজুল, আলি আহাম্মদ, নুর নবী, জয়নালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশবাসীর শান্তি, গণতন্ত্রের সুস্থ ধারার পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট