1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড

সোনারগাঁ সিটি প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন-সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র মাহে রমজানকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সোনারগাঁ সিটি প্রেস ক্লাব। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত পানামা ফুড-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি দ্বীন ইসলাম অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুর নবী জনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য ও পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক হযরত আলী রানা, যুগ্ম আহ্বায়ক জাহের আলী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা হুমায়ুন কবিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন তুষার, ফরিদ হোসেন, পনির ভুইয়া, হাবিবুর রহমান, হাসান মাহমুদ রিপন, মাজহারুল ইসলামসহ সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সকল সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার অনন্য শিক্ষা দেয়। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট