1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

প্রেমের ফাঁদে সর্বস্ব হারিয়ে আগুনে ঝরল ঝুমুরের প্রাণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি (সোনারগাঁ)নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রেম ও বিয়ের প্রলোভনে প্রতারণার শিকার হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ঝুমুর আক্তার (৩৫) দুই সন্তানের জননী ও এক প্রবাসীর স্ত্রী ছিলেন।
মঙ্গলবার (তারিখ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত জনি নামে এক যুবকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার প্রবাসী ইকবালের স্ত্রী ঝুমুর আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশ্ববর্তী এলাহীনগর এলাকার জনির। বিয়ের আশ্বাস দিয়ে ঝুমুরের কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পরিবারের দাবি, প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারানোর পর গত রোববার বিয়ের দাবিতে জনির বাড়িতে যান ঝুমুর। সেখানে অপমান ও মানসিক চাপে ক্ষুব্ধ হয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান।

নিহতের বাবা বাসেদ মিয়া অভিযোগ করেন, অভিযুক্ত জনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করছে এবং মামলা না করতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে, স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে আপস-মীমাংসার চেষ্টা চলছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেদ আলী।

অন্যদিকে অভিযুক্ত জনি সব অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের আপস বা সমঝোতার সুযোগ নেই বলেও তিনি জানান।

এদিকে ঝুমুরের মৃত্যুর পর প্রতারণা, প্ররোচনা ও মানসিক নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট