1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড

সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালককে নৃশংসভাবে হত্যা কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক প্রতিবন্ধী অটোচালককে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। সোহেল (৩০) নামের ওই অটোচালকের কসটেপ মোড়ানো মরদেহ মঙ্গলবার ভোরে উপজেলার মুছারচর এলাকার উত্তর পাড়া রাস্তার ঢাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সোহেল সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন এবং অটোরিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সোহেল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও রাত ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর সারারাত খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে মুছারচর এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় পরিবার।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার স্বামীর মরদেহ শনাক্ত করেন। তার শরীর কসটেপ দিয়ে মোড়ানো ছিল। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট