1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা সোনারগাঁ সিটি প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক রাবির নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণের সভাপতি হলেন সোনারগাঁয়ের সন্তান জুনায়েদ সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: প্রকাশিত সংবাদের প্রতিবাদ সোনারগাঁয়ে জেএসসি ট্যালেন্টপুলে প্রথম স্থান অর্জন করেছে আলিফ মোল্লা সোনারগাঁয়ে ভূমিদস্যু ফখরুল হাসান ও তার বাহিনীর বিরুদ্ধে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁওয়ে জমকালো আয়োজনে ‘প্রিন্সিপাল ১০০ শপিংমল’-এর শুভ উদ্বোধন প্রচারণার শেষ দিনে সোনারগাঁয়ে ধানের শীষের চমক নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নিয়ে বিতর্ক, ১১ দলীয় জোটের বৈধতা প্রশ্নে সংবাদ সম্মেলন

নবনির্বাচিত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি (নারায়ণগঞ্জ) সোনারগাঁ

নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবার।
সোমবার (৯ মার্চ ২০২৬) বিকাল ৫টায় সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত এক সংক্ষিপ্ত ইফতার অনুষ্ঠানে  রিসোর্টের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সোনারগাঁ উপজেলার ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাংবাদিকবৃন্দ।
এ সময় নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান সাহেবকে ফুলের শুভেচ্ছা জানান রয়েল রিসোর্ট পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ডিজিএম খাইরুল কবির লাল। সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়। একইসঙ্গে এলাকার উন্নয়ন, শান্তি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর কার্যকর ভূমিকা থাকবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
জবাবে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের আন্তরিক শুভেচ্ছা ও সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং সোনারগাঁসহ নারায়ণগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবনির্বাচিত এমপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট