1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড সোনারগাঁয়ে দিঘি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : এমপি মান্নান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান শক্তি হচ্ছে যুবসমাজ। সংগঠিত ও আদর্শিক প্ল্যাটফর্ম হিসেবে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে যুবদলকে আরও সোচ্চার হতে হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বারদী খেলার মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে যুবদলসহ সচেতন যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবদলের নেতাকর্মীরা যদি দৃঢ় অবস্থান নেয়, তাহলে মাদক ও অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এমপি মান্নান আরও বলেন, যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেখানে তাদের পাওয়া যাবে সেখানেই প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা সব ধরনের সহযোগিতা করবো।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো তদবির বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে ন্যায় ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসমিন নোবেল, কাউসার আহমেদ, আব্দুল আলিম, হারুন অর রশিদ মিঠুসহ বিএনপি ও যুবদলের আমিনুল ইসলাম, রাসেল, রনি,দিলুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট