1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা গোলাম হায়দার রনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁয়ের যুবদল নেতা গোলাম হায়দার রনি সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই ঈদ আমাদের ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। মাহে রমজানে আমরা যে আত্মসংযম ও মানবিকতার শিক্ষা অর্জন করি, তা সারা বছর ধরে আমাদের জীবনে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়, এটি ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত। ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত তাৎপর্য।

গোলাম হায়দার রনি বলেন, ঈদ আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। এই দিনে সকলের উচিত হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে শান্তি ও সম্প্রীতির সমাজ গঠনে একযোগে কাজ করা।

তিনি সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, পবিত্র ঈদুল ফিতর যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, কল্যাণ ও সমৃদ্ধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট