1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বৈদ্যের বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা দিলুনের ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা দিলুন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।

ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ঈদের প্রকৃত শিক্ষা হলো ধনী-গরিব নির্বিশেষে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা এবং সমাজে সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করা।
দিলুন আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনাই করছি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।
তিনি সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ স্থায়ী হোক—এই দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট