1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড সোনারগাঁয়ে দিঘি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সোনারগাঁ পৌরবাসীসহ দেশ-বিদেশের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন মোতালেব কমিশনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মোতালেব কমিশনার সোনারগাঁ পৌরবাসীসহ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক মহামিলন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আসে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা নিয়ে। ঈদের এই আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করে সবাই যেন ন্যায়-নীতি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে—এটাই ঈদের মূল বার্তা।

মোতালেব কমিশনার সোনারগাঁ পৌরসভাসহ পুরো এলাকার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট