1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ক্রীড়াপ্রেমী আল মাহমুদ সানি সোনারগাঁ পৌরবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব ও সাদাব সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। এক মাসের সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের ধনী-গরিব সবাই সমানভাবে সেই আনন্দে শরিক হতে পারে। তাই ঈদের এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আল মাহমুদ সানি সোনারগাঁবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, কল্যাণ ও সমৃদ্ধি। একই সঙ্গে তিনি সকলের কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট