1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ পৌরবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা হযরত আলী রানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য হযরত আলী রানা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা। ঈদের এই আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

হযরত আলী রানা আরও বলেন, ঈদুল ফিতর আমাদেরকে সাম্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। এই পবিত্র দিনে তিনি সোনারগাঁ পৌরসভার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি সবার উদ্দেশ্যে বলেন, ঈদের আনন্দ যেন সবার জীবনে বয়ে আনে নতুন আশা, নতুন সম্ভাবনা ও কল্যাণের বার্তা। সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে হযরত আলী রানা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন সকলের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে কাজ করার তৌফিক দান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট