1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রুবেল হায়দার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার যুবদল নেতা মোঃ রুবেল হায়দার সোনারগাঁবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির এক অনন্য সুযোগ।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম, মানবিকতা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করা। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ঈদের মূল চেতনা।

যুবদল নেতা রুবেল হায়দার আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দমুখর পরিবেশ দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে এবং সবাই মিলেমিশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সক্ষম হবে।

তিনি সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত মুসলমানদের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট