1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড সোনারগাঁয়ে দিঘি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সোনারগাঁয়ে নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মামুন চেয়ারম্যান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে নিজস্ব অর্থায়নে ব্যাপক ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

রোববার সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সাড়ে তিন হাজার পরিবারের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি পরিবারের জন্য আলাদা করে প্রস্তুত করা ঈদ সামগ্রীর প্যাকেটে মোট ৯ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়। এসব সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ ছিল, যাতে দরিদ্র পরিবারগুলো ঈদের সময় কিছুটা স্বস্তি নিয়ে দিনটি উদযাপন করতে পারে।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে থেকে উপকারভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।

এ বিষয়ে চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঈদ মানেই আনন্দ ও খুশির দিন। সমাজের অনেক মানুষ আছেন যারা আর্থিক সংকটের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করেই প্রতি বছর ঈদকে সামনে রেখে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।”

ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের সময় এই ধরনের সহায়তা দরিদ্র মানুষের জন্য বড় সহায় হয়ে দাঁড়ায় এবং সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, ঈদের মতো উৎসবকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট