1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেচ্ছাসেবক দলের আহবায়ক  ফারুক আহমেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।” তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, দেশ ও জাতির সকল মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

ফারুক আহমেদ আরও বলেন, ঈদের এই আনন্দ শুধু ব্যক্তিগত নয়, বরং এটি সামষ্টিক আনন্দ। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। তিনি সকলকে ভেদাভেদ ভুলে একসাথে ঈদের খুশি উদযাপনের আহ্বান জানান।

আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।

সবশেষে তিনি সোনারগাঁও পৌরসভার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং সবাইকে আবারও ঈদ মোবারক জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট