1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ +নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের তিন সদস্য কুপিয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে র‍্যাব সদস্য মাহী ও ইব্রাহীমকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্সসহ হাসপাতালে গিয়ে আহত সদস্যদের খোঁজখবর নেন। পরে ঘটনাস্থলেও অভিযান চালানো হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি র‍্যাব। শিগগিরই বিস্তারিত জানাতে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-১১-এর এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট