1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বৈদ্যের বাজারে ধানের শীষের প্রার্থীর পক্ষে হাড়িয়া যুব সমাজ ক্লাবের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

বৈদ্যের বাজার ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে হাড়িয়া যুব সমাজ ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নূরে ইয়াসিন নোবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সভাপতির বক্তব্যে নূরে ইয়াসিন নোবেল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদারের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট