1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড

বৈদ্যের বাজার ইউনিয়নে ধানের শীষের প্রচারণা ও গণমিছিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭৬ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে ধানের শীষের প্রচারণা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বৈদ্যের বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এ প্রচারণা ও গণমিছিলে নেতৃত্ব দেন সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি গাজী হারুনুর রশীদ, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, সোনারগাঁ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. সোহেল এবং সাবেক ৩নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন।

গণমিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন চুন্নু প্রধান, ফারুক আহমেদ, সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম,যুবদল নেতা মোঃ হান্নান, যুবদল নেতা গোলাম হায়দার রনি,যুবদল নেতা মনির হোসেন, যুবদল নেতা জামাল হোসেন, মো. আবু, মাসুম বিল্লাহ, সেলিমসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

গণমিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক এবং বাড়ি বাড়ি প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত নেতারা নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের জন্য ভোট প্রার্থনা করেন এবং জনগণের বিপুল সমর্থনে ধানের শীষ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট