1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়নে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে বিশাল জনসমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আজহারুল ইসলাম মান্নানের পক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ জনসমাবেশে আমান ইকোনমিক জোনের মেইন গেট থেকে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় নেতাকর্মীরা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে জননেতা আজহারুল ইসলাম মান্নানকে উষ্ণ অভিবাদন জানান।

জনসমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারেক রহমান ঘোষিত ৩১ দফাই হচ্ছে জনগণের মুক্তির সনদ। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন।

এ সময় বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং জননেতা আজহারুল ইসলাম মান্নানের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট