1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়া প্রতীকের গণমিছিলে জনস্রোত, নির্বাচনী মাঠে বার্তা দিলেন অধ্যাপক রেজাউল করিম প্রচারণার শেষ দিনে সোনারগাঁয়ে ধানের শীষের চমক নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নিয়ে বিতর্ক, ১১ দলীয় জোটের বৈধতা প্রশ্নে সংবাদ সম্মেলন বৈদ্যের বাজার ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়নে বিশাল জনসমাবেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়নে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে বিশাল জনসমাবেশ বৈদ্যের বাজার ইউনিয়নে ধানের শীষের প্রচারণা ও গণমিছিল অনুষ্ঠিত বৈদ্যের বাজারে ধানের শীষের প্রার্থীর পক্ষে হাড়িয়া যুব সমাজ ক্লাবের মতবিনিময় সভা সোনারগাঁয়ে বিস্ফোরক ও চোরাচালান পণ্যসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ২০০ ফুট আরসিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

ঘোড়া প্রতীকের গণমিছিলে জনস্রোত, নির্বাচনী মাঠে বার্তা দিলেন অধ্যাপক রেজাউল করিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলে জনতার ঢল নামে। সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া মিছিলে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমর্থকদের হাতে ছিল ঘোড়া প্রতীকের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক রেজাউল করিম বলেন, “আমি ক্ষমতার রাজনীতিতে নয়, বিশ্বাস করি জনতার রাজনীতিতে। সাধারণ মানুষের অধিকার আদায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নই তার নির্বাচনী অগ্রাধিকার। গণমিছিলে মানুষের ব্যাপক উপস্থিতি তার প্রতি জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

গণমিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, অধ্যাপক রেজাউল করিমের এই গণমিছিল নির্বাচনী মাঠে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এবং আসন্ন নির্বাচনে সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট