1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড

বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ২০০ ফুট আরসিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৫ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসেন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নমূলক সিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রেমের বাজার মেইন রোড থেকে আজাহার সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের আরসিসি (সিসি) রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন,
“বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আমাদের প্রধান অঙ্গীকার। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ভাঙাচোরা ও কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ব্যাপক সমস্যা হতো। আজ এই আরসিসি রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর সেই কষ্ট অনেকাংশে লাঘব হবে।”
তিনি আরও বলেন,
“ইউনিয়ন পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। কাজের গুণগত মানের বিষয়ে কোনো আপস করা হবে না। প্রতিটি প্রকল্প জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত হচ্ছে, তাই জনগণই এর প্রকৃত মালিক। ঠিকাদারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন,
“সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমি আশা করি, আপনারা সবাই এই উন্নয়ন কাজ তদারকিতে সহযোগিতা করবেন এবং যেকোনো অনিয়ম চোখে পড়লে আমাকে জানাবেন। পর্যায়ক্রমে বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এই রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।
উদ্বোধন শেষে রাস্তার ঢালাই কাজের সফল বাস্তবায়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট