1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য

বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৈদ্যের বাজার ইউনিয়নবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক মোঃ সোহেল রানা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই কামনা।

তিনি আরও বলেন, বৈদ্যের বাজার ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ বৈদ্যের বাজার ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

মোঃ সোহেল রানা দেশ ও প্রবাসে থাকা বৈদ্যের বাজার ইউনিয়নের সকল বাসিন্দাসহ সমগ্র সোনারগাঁবাসী এবং দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে প্রতিফলিত হোক। সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ।

তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট