1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা

রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে শিশু-কিশোরদের জাতীয় সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখা।

মানববন্ধনে খেলাঘরের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সংগঠনের অর্থ সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, শিশু সাহিত্যিক ও সিসিমপুরের সাবেক কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, সংগঠক কাজী নাজমুল ইসলাম লিটু, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক রবিউল হুসাইন, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শংকর প্রকাশ এবং ভূবনডাঙ্গা খেলাঘর আসরের আহ্বায়ক হাসি আলম। এ সময় উপস্থিত ছিলেন খেলাঘরের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজল বণিক, আলেয়া আক্তার, সুলতানা রাজিয়া, মিলন হোসাইন অপূর্বসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশুদের ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। প্রতিনিয়ত শিশুরা নৃশংসতার শিকার হলেও কার্যকর প্রতিরোধ ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
তারা বলেন, রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক দোষারোপে ব্যস্ত না থেকে দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব মহলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিশুদের সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, গত দেড় বছরে দেশে শত শত শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে, যা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া বিচারের আশ্বাসের বাস্তব প্রতিফলন দেখতে চায় দেশবাসী। একই সঙ্গে কোনো ঘটনা ঘটার পর নয়, আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশ শেষে বক্তারা ধর্ষক ও হত্যাকারীদের রাজনৈতিক কিংবা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট