1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড সোনারগাঁয়ে দিঘি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফারুক আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি-আতা রাব্বী জুয়েল সোনারগাঁয়ের কাঁচপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, যানজট নিরসনে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের সোনারগাঁয়ে যাদুঘরের সামনে ব্যানার ছেঁড়া: থানায় অভিযোগ দায়ের

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার সোনারগাঁ মধু ঠাকুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেন এবং কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাও করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরে ইয়াসিন নোবেল, সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদল নেতা মাসুম, যুবদল নেতা দিলুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, “শিক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন স্বস্তিতে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি এসএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট