1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। ঈদের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বিশেষভাবে বৈদ্যেরবাজার ইউনিয়নবাসী, সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণ এবং প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোনের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজের বিত্তবানরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।

আমিনুল ইসলাম আরও বলেন, ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে সবার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনারগাঁবাসীসহ দেশ ও প্রবাসে থাকা সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট