1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
MostBet Casino Bonus Code Pakistan | Play Casino Online for Real Money বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ

সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াসমিন।
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে বলে জানানো হয়।
মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। একই সঙ্গে গুজব ও ভুল ধারণা দূর করে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও জানানো হয়, যেসব শিশু এখনো টিকার বাইরে রয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে টিকাদানের আওতায় আনা হবে। এজন্য মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে Gavi, World Health Organization (WHO) ও UNICEFসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। আয়োজক হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ এ সভার সার্বিক ব্যবস্থাপনা করে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পেইন সফল হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম হাম-রুবেলার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট