
কামরুল ইসলাম সজীব সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ ও বৈদ্যের বাজার ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সোহেল রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। ঈদ আমাদেরকে পরস্পরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সহানুভূতির শিক্ষা দেয়, যা একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মুখেও হাসি ফোটে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
মোঃ সোহেল রানা বলেন, “সোনারগাঁ ও বৈদ্যের বাজার ইউনিয়নের জনগণ সবসময়ই ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনগণের কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে তিনি সবসময় তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান।
শেষে মোঃ সোহেল রানা সোনারগাঁ ও বৈদ্যের বাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”