1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নিয়ে বিতর্ক, ১১ দলীয় জোটের বৈধতা প্রশ্নে সংবাদ সম্মেলন বৈদ্যের বাজার ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়নে বিশাল জনসমাবেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়নে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে বিশাল জনসমাবেশ বৈদ্যের বাজার ইউনিয়নে ধানের শীষের প্রচারণা ও গণমিছিল অনুষ্ঠিত বৈদ্যের বাজারে ধানের শীষের প্রার্থীর পক্ষে হাড়িয়া যুব সমাজ ক্লাবের মতবিনিময় সভা সোনারগাঁয়ে বিস্ফোরক ও চোরাচালান পণ্যসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ২০০ ফুট আরসিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি ও মাদক স্পট বন্ধ করা হবে: তারেক রহমান সোনারগাঁয়ের কাচঁপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে ছাত্রদলের বিশাল মিছিল

বৈদ্যের বাজার ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়নে বিশাল জনসমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ আপন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে এ জনসমাবেশের আয়োজন করা হয়।
বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ জনসমাবেশে আমান ইকোনমিক জোনের মেইন গেট থেকে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় জননেতা আজহারুল ইসলাম মান্নানকে বরণ করে নেন।
জনসমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এই ৩১ দফাই জনগণের মুক্তির সনদ, যার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ জোরদার করতে হবে। আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী মাঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসমাবেশ থেকে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট