1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ সোনারগাঁয়ে ডাকাতি হওয়া তেলের সূত্রে অভিযান, উদ্ধার লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ অস্ত্র সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি ও মাদক স্পট বন্ধ করা হবে: তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারায়ণগঞ্জ জেলার অন্যতম বড় সমস্যা হচ্ছে দুর্নীতি ও মাদক। কারা দুর্নীতি করেছে, কীভাবে করেছে—এসব বিষয়ে জনগণ অবগত। একই সঙ্গে নারায়ণগঞ্জ শহরের প্রায় ২০টি স্পটে প্রকাশ্যে মাদক ব্যবসা চলে। বিএনপি ক্ষমতায় গেলে এসব মাদক স্পট ও চাঁদাবাজি বন্ধ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত বিএনপির বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। মা-বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে মা ও গৃহিণীদের প্রতি মাসে সাত থেকে ১০ দিনের জন্য নগদ অর্থ অথবা খাদ্য সহায়তা দেওয়া হবে।
নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, জেলার বহু নদী-নালা ভরাট হয়ে গেছে, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব নদী-নালা রক্ষায় পুনরায় খাল খনন কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ভেঙে যাওয়া রাস্তা, স্কুল ও কালভার্ট পুনর্নির্মাণ করা হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন আজকের সমাবেশের মতোই উপস্থিত থেকে ভোটকেন্দ্রে যেতে হবে। গত ১৫–১৬ বছরে দেশে ডামি নির্বাচন হয়েছে। এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ ভোটাধিকার প্রয়োগ করে জনগণের অধিকার আদায় করতে হবে। জনগণের অধিকারের পাহারা জনগণকেই দিতে হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট