1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ ও বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যের বাজার ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেচ্ছাসেবক দলের আহবায়ক  ফারুক আহমেদ মেঘনা উপজেলার কৃতি সন্তান মোঃ শাহাদাৎ হোসেনের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রবাসী আফজাল সিকদার সোনারগাঁ পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা হুমায়ুন কবির সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোতালেব কমিশনার সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রুবেল হায়দার সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পৌরসভা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র রক্ষার অবিচল সৈনিক : অধ্যাপক রেজাউল করিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

স্বৈরাচার ও দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন এক অবিচল সৈনিক।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকারের পক্ষে লড়াই করে গেছেন। বারবার নির্যাতন, কারাবরণ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও তিনি কখনো আপস করেননি। তার মতো সাহসী ও ত্যাগী নেতৃত্ব আজ বাংলাদেশের রাজনীতিতে বিরল।

অধ্যাপক রেজাউল করিম আরও বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। আজ গণতন্ত্র যখন চরমভাবে বিপর্যস্ত, তখন তার অভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শিল্পপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক, স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রয়াত দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট