1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরকীয়া ও নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য; স্বামী মাদকাসক্ত পলাতক সোনারগাঁ ও বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যের বাজার ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেচ্ছাসেবক দলের আহবায়ক  ফারুক আহমেদ মেঘনা উপজেলার কৃতি সন্তান মোঃ শাহাদাৎ হোসেনের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রবাসী আফজাল সিকদার সোনারগাঁ পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা হুমায়ুন কবির সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোতালেব কমিশনার সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রুবেল হায়দার

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়নে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে বিশাল জনসমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আজহারুল ইসলাম মান্নানের পক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ জনসমাবেশে আমান ইকোনমিক জোনের মেইন গেট থেকে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় নেতাকর্মীরা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে জননেতা আজহারুল ইসলাম মান্নানকে উষ্ণ অভিবাদন জানান।

জনসমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারেক রহমান ঘোষিত ৩১ দফাই হচ্ছে জনগণের মুক্তির সনদ। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন।

এ সময় বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং জননেতা আজহারুল ইসলাম মান্নানের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট