1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ ও বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যের বাজার ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেচ্ছাসেবক দলের আহবায়ক  ফারুক আহমেদ মেঘনা উপজেলার কৃতি সন্তান মোঃ শাহাদাৎ হোসেনের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রবাসী আফজাল সিকদার সোনারগাঁ পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা হুমায়ুন কবির সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোতালেব কমিশনার সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রুবেল হায়দার সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পৌরসভা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন

সোনারগাঁয়ে নুরে ইয়াসিন নোবেলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন-সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে নুরে ইয়াসিন নোবেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণকারী জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী সেনানায়ক, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও আপসহীন দেশপ্রেমিক। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতার পথে অগ্রসর হয়।

তিনি আরও বলেন, ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়ে ১৯৫৫ সালে কমিশন লাভ করেন জিয়াউর রহমান। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার পর যখন জাতি দিশেহারা, তখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধকে নতুন গতি দেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ১ ও ১১ নম্বর সেক্টরের দায়িত্ব পালনসহ জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্বে একাধিক এলাকা শত্রুমুক্ত হয়। স্বাধীনতার পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ থেকে মুক্ত করেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একটি রাজনৈতিক দলের নয়, তিনি সমগ্র জাতির অহংকার। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

দোয়া মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট