
মাহাদী হাসান (সানী)মেঘনা(কুমিল্লা )প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চালিভাঙ্গা ইউনিয়নসহ মেঘনা উপজেলাবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলি হোসেন প্রধান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির যে শিক্ষা আমরা লাভ করি, ঈদ সেই শিক্ষাকে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের সুযোগ করে দেয়।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতা প্রদর্শন করা। সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়—এটাই ঈদের মূল শিক্ষা।
মোঃ আলি হোসেন প্রধান চালিভাঙ্গা ইউনিয়নবাসীসহ মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত দিন আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির জন্য বয়ে আনুক উন্নতি ও অগ্রগতির নতুন দিগন্ত।