1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১

সোনারগাঁয়ে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, হামলা ও লুটপাট: থানায় অভিযোগ দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৭১ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

‎নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ভাটিরচর এলাকায় কলেজ পড়ুয়া ছাত্রীর পরিবারের ওপর হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্রীর পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায় অভিযুক্ত অনতু (২২), জনি (২৮), মুছা মিয়া (৫০), জরিনা বেগম (৩৫) ও আদিবা (১৮) একই এলাকার বাসিন্দা এবং তারা পরস্পর উচ্ছৃঙ্খল, দাঙ্গাবাজ।
‎বাদী আনোয়ার হোসেন আরও বলেন, অভিযুক্ত অনতু দীর্ঘদিন ধরে আমার কলেজ পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়ে জান্নাতুল মাওয়া (১৬)-কে রাস্তায় চলাচলের সময় প্রেম ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আমার পরিবারের সঙ্গে শত্রুতা শুরু হয়। গত ৩০ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে আমার বাড়িতে পরিবারের লোকজনদের একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লোহার রড, কাঠ ও বাঁশের লাঠিসোটা নিয়ে স্ত্রী রেহেনা বেগম (৪০), মেয়ে হাফসা (২১) ও জান্নাতুল মাওয়া (১৬) কে অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট ও নীলাফুলা জখম হয়।
‎অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অনতু ও জনি কলেজ পড়ুয়া মেয়ে হাফসার পরিহিত কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে এবং তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও ১০ আনা ওজনের আংটি ছিনিয়ে নেয়।
পরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
‎অভিযুক্ত কারি অন্তু অসহায় পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার (ওসি) মহিবুল্লাহ বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট