1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজানসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম সজীব সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে সোনারগাঁ থানাধীন কৃষ্ণপুরা এলাকার দত্তপাড়া মতিন সাহেবের বাগান বাড়ির ভেতর থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান (৩৮), পিতা মৃত মোহাম্মদ আলী, মাতা মোসাম্মৎ পারভীন সুলতানা, সাং কৃষ্ণপুরা, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ এবং মোঃ সেলিম মিয়া (৩৩), পিতা মোঃ আবুল হোসেন, মাতা মোছাঃ সেলিনা, সাং তালতলী, থানা হোমনা, জেলা কুমিল্লা। বর্তমানে তিনি সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই আরিফ, এএসআই সাইফুল,এএস আই কামরুজ্জামানসহ পুলিশের একটি চৌকস দল। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, তিনি গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁ থানায় যোগদানের পর থেকে মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের সময় থানায় ৫৬টি মামলা চলমান থাকলেও এ পর্যন্ত তিনি ৯৪ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি এক বিশেষ সভায় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে বলেন,
“চলো এবার যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট