1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১

সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় নিরাপত্তা নিশ্চিতে এবার নিজেরাই মাঠে নেমেছেন স্থানীয় যুবকরা।

এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে সামাজিক সংগঠক ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের কর্ণধার আল মাহমুদ সানির নেতৃত্বে একটি যুবদল রাতভর পাহারার উদ্যোগ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরাধ দমনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তার আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে পাহারা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত রাতে অভিযান চালিয়ে আজ ভোরে দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন— সজল (২২), পিতা: মৃত শফি, সাং: অর্জুন্দী এবং পারভেজ (২৭), পিতা: মৃত কামাল হোসেন, সাং: ছাপেরবন্দ।

পরে স্থানীয়রা তাদের সোনারগাঁ থানা পুলিশের হাতে সোপর্দ করে। থানা পুলিশের ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে আটক দুজনকে থানায় নিয়ে আসে।

এলাকাবাসীর মতে, প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে। তারা আশা করছেন, এমন উদ্যোগ ভবিষ্যতে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট