1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন (নারায়ণগঞ্জ)সোনারগাঁ প্রতিনিধি

সোনারগাঁয়ে বিএনপি নেতা নুরে ইয়াছিন নোবেলের বিরুদ্ধে আরেক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত পক্ষ।
নুরে ইয়াছিন নোবেল এক বিবৃতিতে জানান, রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “আমার সঙ্গে মোশারফ হোসেন ও তার পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তাদেরকে হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি কখনও এমন কোনো আচরণ করিনি।”
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এলাকায় প্রভাব বিস্তার ও বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে একটি কুচক্রী মহল এ ধরনের ভিত্তিহীন অভিযোগ সামনে আনছে। প্রকৃত ঘটনা যাচাই না করে সংবাদ প্রকাশ করায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাইয়ের আহ্বান জানান।
অভিযুক্ত নেতা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একই সঙ্গে তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা অভিযোগ ছড়ানো বন্ধ হওয়া উচিত। সত্য শিগগিরই প্রকাশ পাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট