1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফারুক আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি-আতা রাব্বী জুয়েল সোনারগাঁয়ের কাঁচপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, যানজট নিরসনে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের সোনারগাঁয়ে যাদুঘরের সামনে ব্যানার ছেঁড়া: থানায় অভিযোগ দায়ের সোনারগাঁয়ে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, হামলা ও লুটপাট: থানায় অভিযোগ দায়ের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজানসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী নুরে ইয়াসিন নোবেলের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরকীয়া ও নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য; স্বামী মাদকাসক্ত পলাতক সোনারগাঁ ও বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যের বাজার ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেচ্ছাসেবক দলের আহবায়ক  ফারুক আহমেদ

সোনারগাঁয়ের কাঁচপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, যানজট নিরসনে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কাঁচপুর সেতুর পূর্ব ঢালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নেয়া উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশ পরিস্থিতির উন্নয়ন ত্বরান্বিত হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ পাবে।

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা দেশের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাঁচপুর সেতু এলাকায় দীর্ঘদিনের যানজট প্রসঙ্গে এমপি মান্নান বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা পরিবহন টিকিট কাউন্টার ও ফুটপাতের দোকানপাটের কারণে যানজট বেড়েই চলেছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় দায়িত্ব পালন না করলে জেলা পুলিশের সহায়তায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মহাসড়কের পাশ থেকে সকল পরিবহন টিকিট কাউন্টার সরিয়ে নতুন নির্মিত বাস টার্মিনালে স্থানান্তরের নির্দেশনা দেন তিনি।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই সেগুলো ক্ষতিগ্রস্ত না হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক নূরে ইয়াছিন নোবেল সোনারগাঁ বিএনপির প্রচার সম্পাদক  সেলিম হোসেন দিপুসহ বিএনপির থানাও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট