
মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ভুয়া আইডি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁও থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার এক বিবৃতিতে সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতা রাব্বী জুয়েল বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এবং প্রযুক্তির অপব্যবহার করে সোনারগাঁ পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি অভিযোগ করেন, ফারুক আহমেদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, এসব ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারণা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
আতা রাব্বী জুয়েল জোর দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব ভুয়া আইডি শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
পাশাপাশি তিনি সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।
কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলকে সচেতন ভূমিকা রাখতে হবে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, দ্রুতই প্রকৃত সত্য উদঘাটন হবে এবং অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় আনা