1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১

সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লাইসেন্স ছাড়াই পরিচালিত একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের দায়ে জরিমানাও আদায় করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কলেজ রোড এলাকায় অবস্থিত ‘একেএস ডায়াগনস্টিক সেন্টার সোনারগাঁ’-এ এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফাইরুজ তাসনিম।

অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এছাড়া এক্স-রে মেশিন ব্যবহারে প্রয়োজনীয় রেডিয়েশন সুরক্ষা ব্যবস্থা না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে রোগী সেবা প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ম্যানেজার মনোয়ার হোসেনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “জনগণের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। লাইসেন্সবিহীন ও অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

অভিযানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট