1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসী যাত্রীর গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভোররাতে সংঘটিত এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইন এলাকায়, সোনারগাঁও ফুড প্রোডাক্টসের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বোরহান উদ্দিন (৩৩) চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব পোল মোগড়া এলাকার বাসিন্দা। তিনি একটি নোহা মাইক্রোবাসে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ির গতি রোধ করে। পরে তারা বোরহান উদ্দিনকে জিম্মি করে তার কাছ থেকে একটি আইফোন, একটি ল্যাপটপ, প্রায় ৯০ গ্রাম স্বর্ণালংকার এবং দুটি পাসপোর্ট লুট করে নেয়।
স্থানীয়রা জানান, এশিয়ান হাইওয়েতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ঘাটতি রয়েছে। নিয়মিত টহল ও নজরদারি না থাকায় ডাকাত চক্রগুলো সুযোগ নিচ্ছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে মহাসড়কে কার্যকর নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
ঘটনার পর এখনো পর্যন্ত জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তারের কোনো অগ্রগতি না থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। যাত্রীদের অভিযোগ, মহাসড়কে হাইওয়ে পুলিশের উপস্থিতি খুবই সীমিত। অনেক সময় তারা দায়িত্ব পালনের পরিবর্তে যানবাহন নিয়ন্ত্রণ ও অনিয়ম নিয়ে ব্যস্ত থাকেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বৃষ্ণু পদ শর্মা বলেন, এশিয়ান হাইওয়ের নির্দিষ্ট ওই অংশে তাদের কোনো টিম দায়িত্ব পালন করে না। তাদের ৮টি টিম বিভিন্ন স্থানে কাজ করছে বলে তিনি জানান। তবে ডাকাতি প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও সেখানে কেনো স্থায়ী টহল নেই—এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।
সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে নিরাপত্তা জোরদার না হলে এমন দুঃসাহসিক অপরাধ আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের জীবন ও সম্পদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট