1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সোনারগাঁয়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যানেজারকে কারাদণ্ড সোনারগাঁয়ে দিঘি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফারুক আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি-আতা রাব্বী জুয়েল সোনারগাঁয়ের কাঁচপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, যানজট নিরসনে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের সোনারগাঁয়ে যাদুঘরের সামনে ব্যানার ছেঁড়া: থানায় অভিযোগ দায়ের সোনারগাঁয়ে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, হামলা ও লুটপাট: থানায় অভিযোগ দায়ের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজানসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী নুরে ইয়াসিন নোবেলের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

সোনারগাঁয়ে চুরি আতঙ্ক, দুই চোর আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় নিরাপত্তা নিশ্চিতে এবার নিজেরাই মাঠে নেমেছেন স্থানীয় যুবকরা।

এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে সামাজিক সংগঠক ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের কর্ণধার আল মাহমুদ সানির নেতৃত্বে একটি যুবদল রাতভর পাহারার উদ্যোগ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরাধ দমনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তার আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে পাহারা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত রাতে অভিযান চালিয়ে আজ ভোরে দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন— সজল (২২), পিতা: মৃত শফি, সাং: অর্জুন্দী এবং পারভেজ (২৭), পিতা: মৃত কামাল হোসেন, সাং: ছাপেরবন্দ।

পরে স্থানীয়রা তাদের সোনারগাঁ থানা পুলিশের হাতে সোপর্দ করে। থানা পুলিশের ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে আটক দুজনকে থানায় নিয়ে আসে।

এলাকাবাসীর মতে, প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে। তারা আশা করছেন, এমন উদ্যোগ ভবিষ্যতে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট