1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১

সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা, দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, বৈধভাবে ক্রয়কৃত দোকান দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জলিল (৪৫) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আষারিয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি জমি দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছে। স্থানীয়ভাবে প্রভাবশালী এই চক্রটি পরবর্তীতে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপরও প্রভাব বিস্তার শুরু করে। এরই ধারাবাহিকতায় তারা ভুক্তভোগী মো. জলিলের বৈধভাবে ক্রয়কৃত দোকান দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী জানান, অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং নিয়মিত চাঁদার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। সর্বশেষ গত ৪/৪/২৫ইং তারিখে আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা তার দোকানে গিয়ে তাকে এবং তার ছোট ভাইকে মারধর করে। এ সময় তারা ভবিষ্যতে দোকানে গেলে হত্যা করার হুমকিও দেয়। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অনিয়ম ও দখলবাজি চালিয়ে আসছে। তবে তাদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

এ বিষয়ে সোনারগাঁ থানার এক কর্মকর্তা জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট