1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
MostBet Casino Bonus Code Pakistan | Play Casino Online for Real Money বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ

সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকার মেম্বার গলির লায়লা ভিলার সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে এসআই (নিঃ) মো. সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান।
অভিযানকালে তল্লাশি করে রহমত উল্লাহ সৈকত (২৬), মো. ইমন মিয়া (২৪), মো. লিটন মিয়া (৩৭) ও মো. জামান মিয়া (২৭) নামে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ পুরিয়া হেরোইন (ওজন প্রায় ১ গ্রাম) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে সোনাপুর এলাকার মেম্বার গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল বলে জানা গেছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৭২, তারিখ: ২২/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট