1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৩ সদস্য সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে সংঘটিত পিকআপভ্যান ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির শিকার হওয়া পিকআপভ্যান এবং লুণ্ঠিত ১ হাজার ৮৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিক কুচি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে সোনারগাঁ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন— কামরুল হাসান, আকরাম, রফিকুল ইসলাম, পারভেজ, সোহাগ, রাসেল ও সুমন।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৫টার দিকে উপজেলার ললাটি এলাকায় এশিয়ান হাইওয়ের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে ডাকাতির এ ঘটনা ঘটে।

মামলার বাদী খলিলুর রহমান জানান, তালতলা বাজারের জুগিরপাড়া এলাকা থেকে ব্যবসায়ী আব্দুর রহমানের ৭৫ বস্তা রিসাইকেল প্লাস্টিকের কুচি একটি মিনি পিকআপভ্যানে করে কুমিল্লায় নেওয়া হচ্ছিল। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ৮৭৫ কেজি প্লাস্টিকের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
পথে ললাটি এলাকায় পৌঁছালে ৯ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল সড়ক সংস্কারের কাজের ভান করে গাড়িটি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানো মাত্রই রামদা, চাইনিজ কুড়াল ও লোহার পাইপ নিয়ে ডাকাতরা পিকআপে উঠে চালককে মারধর করে। পরে পিকআপভ্যান, মালামাল, নগদ টাকা ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র লুট করে চালককে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর সোনারগাঁ থানায় মামলা দায়ের হলে থানার ওসির নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন এবং তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়।

অভিযানে ললাটি এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার সাহারা গার্ডেন এলাকার একটি পরিত্যক্ত কারখানা থেকে লুণ্ঠিত প্লাস্টিক কুচি উদ্ধার করা হয়। এছাড়া এশিয়ান হাইওয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় ডাকাতি হওয়া পিকআপভ্যানটিও উদ্ধার করে পুলিশ।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, এশিয়ান হাইওয়ের বিভিন্ন স্থানে চলমান সড়ক সংস্কার কাজের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তার রাসেলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে মহাসড়কে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের ফলে মহাসড়কে অপরাধ অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট