1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাসেল মিয়া Скачать PinUp официальный сайт для игры в казино онлайн в Казахстане বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সমাজসেবক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল ও পিকআপ সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ের নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদারকে কুপিয়ে হত্যা, মামলা দায়ের চাঁদপুর সফর ঘিরে সোনারগাঁয়ে বিএনপির ব্যাপক শোডাউন, মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, সুতা ব্যবসায়ী নিহত; আহত ১, আটক ১

সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে আমান ইকোনোমিক জোনের কম্বল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৩ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন- সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আমান ইকোনোমিক জোন। শীতের তীব্রতা বাড়ায় মানবিক দায়িত্ববোধ থেকে প্রতি বছরের ন্যায় এবারও এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাদিরুজ্জামান উপ মহাব্যবস্থাপক (প্রশাসন)
আমান ইকোনোমিক জোন।

আমান ইকোনোমিক জোনের আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (সুমন) মহাব্যবস্থাপক
(অপারেশন) আমান ইকোনমিক জোন

মোঃ দেলোয়ার হোসেন উপ মহাব্যবস্থাপক (অপারেশন)
আমান ইকোনোমিক জোন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিবুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং আমান ইকোনোমিক জোনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। এ সময় শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের সামর্থ্যবানদের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমান ইকোনোমিক জোন নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সভাপতির বক্তব্যে নাদিউজ্জামান বলেন, “মানবতার সেবায় কাজ করাই আমান ইকোনোমিক জোনের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই সামান্য উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রধান অতিথির বক্তব্যে ওসি মুহিবুল্লাহ বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমান ইকোনোমিক জোনের এ উদ্যোগের প্রশংসা করেন।

কম্বল পেয়ে শীতার্তরা আনন্দ প্রকাশ করেন এবং আমান ইকোনোমিক জোনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, শীতের এই সময়ে পাওয়া সহায়তা তাদের জন্য অনেক বড় উপকারে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট